ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) সঙ্গে যৌথ উদ্যোগে মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান উপায় নিয়ে এসেছে দেশের প্রথম এমএফএস কো-ব্র্যান্ডেড প্রিপেইড কার্ড। সম্প্রতি নতুন এ সেবা চালুর আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। বাজারে প্রচলিত অন্য কার্ডের মতো এ কার্ড ব্যাংক অ্যাকাউন্ট ছাড়া এবং ব্যাংকে না গিয়েই পেতে পারেন গ্রহকরা। ডুয়াল কারেন্সিসহ ফ্রি লোডের মতো অন্যান্য সুবিধা থাকায় কার্ডটি গ্রাহক ব্যবহার করতে পারবেন স্বাচ্ছন্দ্যে। এ কার্ডের মাধ্যমে ইউসিবি ও উপায় আর্থিক সেবায় অন্তর্ভুক্তি এবং আর্থিক স্বাধীনতার ক্ষেত্রে নতুন মাত্রা যোগ করতে যাচ্ছে। কোনো কাগজপত্র জমা দেয়ার ঝামেলা ছাড়া ডিজিটাল পদ্ধতিতে এ কার্ডের আবেদন করতে পারবেন উপায় গ্রাহকরা। —বিজ্ঞপ্তি
দেশে প্রথম এমএফএস কো-ব্র্যান্ডেড প্রিপেইড কার্ড নিয়ে এলো উপায় ও ইউসিবি
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) সঙ্গে যৌথ উদ্যোগে মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান উপায় নিয়ে এসেছে দেশের প্রথম এমএফএস কো-ব্র্যান্ডেড প্রিপেইড কার্ড।









