এয়ারবাসের ৪১টি উড়োজাহাজের ক্রয়াদেশ দিয়েছে কনডোর। এ ক্রয়াদেশে ১৩টি এ৩২০ ও ২৮টি এ৩২১ মডেলের উড়োজাহাজ অন্তর্ভুক্ত রয়েছে। উড়োজাহাজগুলোয় প্র্যাট অ্যান্ড হুইটনির ইঞ্জিন ব্যবহার করা হবে। কার্বন নিঃসরণ ও জ্বালানি ব্যয় কমাতে বহরের পুরনো উড়োজাহাজ প্রতিস্থাপন পরিকল্পনার অংশ হিসেবে নতুন জেট কিনছে জার্মান চার্টার এয়ারলাইনসটির। ২০২৪ সালের মাঝামাঝি এসব উড়োজাহাজের সরবরাহ শুরু হবে। ফ্রি মালয়েশিয়া টুডে
৪১টি এয়ারবাস এ৩২০ জেটের ক্রয়াদেশ দিয়েছে কনডোর
এয়ারবাসের ৪১টি উড়োজাহাজের ক্রয়াদেশ দিয়েছে কনডোর। এ ক্রয়াদেশে ১৩টি এ৩২০ ও ২৮টি এ৩২১ মডেলের উড়োজাহাজ অন্তর্ভুক্ত রয়েছে। উড়োজাহাজগুলোয় প্র্যাট অ্যান্ড হুইটনির ইঞ্জিন ব্যবহার করা হবে।









