বিবিসির জনপ্রিয় ‘প্যানোরামা’ অনুষ্ঠানে প্রচারিত একটি প্রামাণ্যচিত্রের কারণে কোম্পানিটির বড় ধরনের আর্থিক ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়। যুক্তরাজ্যের হাইকোর্টে এ মামলার আবেদন জমা দেয়া হয়েছে বলে জানায় ইভরি।
প্রতিষ্ঠানটির দাবি, ‘ইভরি: হোয়্যার্স মাই পার্সেল?’ (ইভরি: আমার পার্সেলটি কোথায়?) শিরোনামের প্রামাণ্যচিত্রটি প্রচারের পর কোম্পানিটি বেশকিছু নতুন ও সম্ভাব্য গ্রাহক হারায়। মামলার নথিতে ইভরির আইনজীবীরা জানান, প্রামাণ্যচিত্রে দেখানো হয়েছে, কোম্পানিটি তাদের কর্মীদের ওপর শোষণমূলক ব্যবসায়িক নীতি প্রয়োগ করে ও কর্মীদের চুক্তি অনুযায়ী কম মজুরি দেয়। ইভরি আর্থিক ক্ষতিপূরণের পাশাপাশি সাধারণ ক্ষতিপূরণ ও ভবিষ্যতে এ ধরনের খবর প্রচার না করার জন্য নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেছে।









