ইরানে চলমান বিক্ষোভের জেরে একের পর এক আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হচ্ছে। তীব্র অর্থনৈতিক সংকটের প্রেক্ষাপটে দেশটিতে ছড়িয়ে পড়েছে সরকারবিরোধী আন্দোলন। এরপর ফ্লাইট স্থগিত করেছে মধ্যপ্রাচ্য ও অন্যান্য অঞ্চলের বেশ কয়েকটি বড় এয়ারলাইনস, যার মধ্যে রয়েছে টার্কিশ এয়ারলাইনস, কাতার এয়ারওয়েজ ও এমিরেটস। একই সঙ্গে ইউরোপীয় কিছু ক্যারিয়ারও ইরানে ফ্লাইট বাতিল করেছে, যার মধ্যে অস্ট্রিয়ান এয়ারলাইনস ও লুফৎহানসা। অন্যান্য সংস্থার মধ্যে রয়েছে চায়না সাউদার্ন এয়ারলাইনস, ফ্লাইদুবাই, আজারবাইজান এয়ারলাইনস, পেগাসাস এয়ারলাইন ও অ্যারোফ্লট। খবর অ্যারোস্পেস গ্লোবাল নিউজ
ইরানে ফ্লাইট বাতিল করেছে একাধিক এয়ারলাইনস
ইরানে চলমান বিক্ষোভের জেরে একের পর এক আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হচ্ছে।









