প্যাকেজ সরবরাহের নতুন পদ্ধতি চালুর পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্রভিত্তিক খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান অ্যামাজন। চলতি বছরের শেষ নাগাদ টেক্সাসের ক্রেতাদের ড্রোনে করে পণ্য সরবরাহ করার ঘোষণা দিয়েছে সংস্থাটি। খবর সিএনবিসি।
সম্প্রতি অ্যামাজন জানায়, যুক্তরাষ্ট্রের কলেজ স্টেশনে অবস্থিত টেক্সাস এঅ্যান্ডএম বিশ্ববিদ্যালয়ের সঙ্গে এ বিষয় আলোচনা হয়েছে।
এক বিবৃতিতে অ্যামাজন জানায়, ১ ঘণ্টারও কম সময়ের ব্যবধানে ৫ পাউন্ড পর্যন্ত প্যাকেজের সরবরাহ দিতে সক্ষম ড্রোনগুলো। ঘণ্টায় ৫০ মাইল গতিতে ওড়ে প্রাইম এয়ার ড্রোন। এছাড়া ৪০০ ফুট উচ্চতা পর্যন্ত উড়তে সক্ষম এ ড্রোনগুলো।









