‘বাংলাদেশ সেক্রেটারিয়েল স্ট্যান্ডার্ডস (বিএসএস): করপোরেট গভর্ন্যান্স শক্তিশালী করার অপরিহার্য অনুষঙ্গ’ শীর্ষক সিপিডি সেমিনারের আয়োজন করেছে ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ (আইসিএসবি)। সম্প্রতি রাজধানীর ঢাকা ক্লাবে এ সেমিনারের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান (সিনিয়র সচিব) প্রফেসর শিবলী রুবাইয়াত-উল-ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বিএসইসির কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমেদ ও ড. মিজানুর রহমান। এতে সভাপতিত্ব করেন আইসিএসবির প্রেসিডেন্ট ও প্রফেশনাল ডেভেলপমেন্ট সাবকমিটির চেয়ারম্যান মোহাম্মদ আসাদ উল্লাহ এফসিএস। তিনি অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান এবং অধিবেশন পরিচালনা করেন। আইসিএসবির বিজ্ঞ ফেলো সদস্যরা সিপিডিতে প্রবন্ধগুলো উপস্থাপন করেন। এম নুরুল আলম এফসিএস উপস্থাপন করেন বিএসএস-১: পরিচালনা পর্ষদের সভা, মোহাম্মদ শফিকুল ইসলাম ভূঁইয়া এফসিএস উপস্থাপন করেন বিএসএস-২: সাধারণ সভা এবং বিএসএস-৬: সার্কুলেশন বাই রেজল্যুশন, প্রফেসর ডক্টর ফিরোজ ইকবাল ফারুকী এফসিএস বিএসএস-৩: মিনিটস, মুহাম্মদ আমিনুর রহমান এফসিএস উপস্থাপন করেন বিএসএস-৪: লভ্যাংশ এবং মো. নজরুল ইসলাম চৌধুরী এফসিএস উপস্থাপন করেন বিএসএস-৫: ইলেকট্রনিক মোডের মাধ্যমে মিটিং (ভার্চুয়াল বা হাইব্রিড মিটিং)। —বিজ্ঞপ্তি
করপোরেট সুশাসন নিয়ে আইসিএসবির সেমিনার অনুষ্ঠিত
‘বাংলাদেশ সেক্রেটারিয়েল স্ট্যান্ডার্ডস (বিএসএস): করপোরেট গভর্ন্যান্স শক্তিশালী করার অপরিহার্য অনুষঙ্গ’ শীর্ষক সিপিডি সেমিনারের আয়োজন করেছে ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ (আইসিএসবি)।









