ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘এমক্যাশ’ রিব্র্যান্ডিংয়ের মাধ্যমে নতুন কলেবরে যাত্রা করেছে। এ উপলক্ষে গতকাল রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর প্রধান অতিথি হিসেবে দেশের প্রথম ইসলামিক মোবাইল ব্যাংকিং ‘এমক্যাশ’ রিব্র্যান্ডিং কার্যক্রমের উদ্বোধন করেন। ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক ড. এম জুবায়দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান। স্বাগত বক্তব্য দেন ইসলামী ব্যাংকের এমডি মো. ওমর ফারুক খান। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান মোহাম্মদ খুরশীদ ওয়াহাব, অডিট কমিটির চেয়ারম্যান মো. আবদুস সালাম, ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. এম মাসুদ রহমান ও স্বতন্ত্র পরিচালক মো. আবদুল জলিল। —বিজ্ঞপ্তি