নিজেদের প্রথম বিদ্যুচ্চালিত সেডান উন্মোচন করল হুন্দাই মোটর। বিদ্যুচ্চালিত গাড়ির (ইভি) বাজারে আধিপত্য করা টেসলার সঙ্গে প্রতিযোগিতা করতেই আয়োনিক সিক্স নিয়ে এসেছে দক্ষিণ কোরীয় গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটি। আয়োনিক সিক্সের মাধ্যমে বিদ্যুচ্চালিত এসইউভির বাইরে ইভির বহর প্রসারিত করছে হুন্দাই। গাড়িটি টেসলার মডেল থ্রি সেডানের সঙ্গে প্রতিযোগিতায় নামবে। দক্ষিণ কোরিয়ার বাজারে গাড়িটির মূল্য হবে ৫ কোটি ৫০ লাখ ওন থেকে ৬ কোটি ৫০ লাখ ওন। গাড়িটি এক চার্জে ৬১০ কিলোমিটার পাড়ি দিতে সক্ষম। চলতি বছরের শেষ দিকে আয়োনিক সিক্স দক্ষিণ কোরিয়ার বাজারে ছাড়া হবে। —রয়টার্স
টেসলাকে ধরতে প্রথম বিদ্যুচ্চালিত সেডান উন্মোচন হুন্দাইয়ের
নিজেদের প্রথম বিদ্যুচ্চালিত সেডান উন্মোচন করল হুন্দাই মোটর। বিদ্যুচ্চালিত গাড়ির (ইভি) বাজারে আধিপত্য করা টেসলার সঙ্গে প্রতিযোগিতা করতেই আয়োনিক সিক্স নিয়ে এসেছে দক্ষিণ কোরীয় গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটি।









