র‌্যানকন গ্রুপের অধীনে গাজীপুর কাসিমপুরের বড় ভবানীপুরে অবস্থিত র‍্যানকন অটো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কারখানায় উৎপাদিত হচ্ছে এক টনের আধুনিক মানের পিকআপ ‘রোয়ার’। নতুন বছরের শুরুতেই রোয়ারের প্রথম ইউনিট সফলভাবে উৎপাদিত হয়েছে। এ উপলক্ষে সম্প্রতি উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে র‍্যানকন অটোমোবাইলসের চিফ বিজনেস অফিসার আরমান রশিদ, প্রধান অতিথি হিসেবে এবং রোয়ারের বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর মিস্টার লি অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।