চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসির (সিএসই) চেয়ারম্যান আসিফ ইব্রাহিমকে এফবিসিসিআইয়ের পুঁজিবাজার ও বন্ড সংক্রান্ত স্থায়ী কমিটির চেয়ারম্যান হিসেবে মনোনীত করা হয়েছে। এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম এবং বোর্ড আসিফ ইব্রাহিমকে ২০২৩-২৫ মেয়াদে এ পদের জন্য মনোনীত করেছে। 

৫২ সদস্যের এ স্থায়ী কমিটিতে রয়েছেন পুঁজিবাজারের মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান, ব্রোকারস, সম্পদ ব্যবস্থাপনা কোম্পানি, ইনভেস্টমেন্ট ব্যাংকার এবং দেশের স্বনামধন্য ব্যবসায়ীরা। এ কমিটি বাংলাদেশের ব্যবসায়ী সম্প্রদায় এবং পুঁজিবাজারের মধ্যে ঘনিষ্ঠ ও সুদূরপ্রসারী সম্পর্ক গড়ে তোলার লক্ষ্যে কাজ করবে। 

১৯৬৫ সালে ঢাকায় জন্মগ্রহণকারী আসিফ ইব্রাহিম ভারতের দিল্লি বিশ্ববিদ্যালয় ও যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব নর্থ টেক্সাস থেকে ডিগ্রি অর্জন করেন। —বিজ্ঞপ্তি