পূবালী ব্যাংক পিএলসি সদ্যসমাপ্ত ২০২৫ সালে ৩ হাজার কোটি টাকার বেশি অপারেটিং প্রফিট অর্জন করেছে, যা আগের বছরের তুলনায় প্রায় ২৭ শতাংশ বেশি। পাশাপাশি ডিপোজিট বেড়ে দাঁড়িয়েছে ৮৯ হাজার ৫৫২ কোটি টাকায়, যা ২০২৪ সালের তুলনায় ২০ শতাংশের বেশি প্রবৃদ্ধি নির্দেশ করে। একই সময়ে দেশের ব্যবসা ও শিল্প খাতকে সহায়তায় ব্যাংকের অগ্রিম বৃদ্ধি পেয়েছে ১৩ শতাংশ, যার পরিমাণ ৭১ হাজার ১৪০ কোটি টাকা। অন্যদিকে আমদানি বাণিজ্যে ৭ শতাংশ ও রফতানি বাণিজ্যে ২১ শতাংশের বেশি প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। একই সঙ্গে কার্যকর ঝুঁকি ব্যবস্থাপনা ও উন্নত সম্পদমান নিশ্চিত করায় ব্যাংকটি তার নন-পারফর্মিং লোন ২ দশমিক ১৪ শতাংশে রাখতে সক্ষম হয়েছে এবং অ্যাডভান্স-ডিপোজিট রেশিও ৭২ দশমিক ৫৩ শতাংশে উন্নীত করেছে, যা ভারসাম্যপূর্ণ ও দায়িত্বশীল ব্যাংকিং চর্চার প্রতিফলন। এ সাফল্য উদযাপন উপলক্ষে সম্প্রতি পূবালী ব্যাংকের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় ব্যাংকের এমডি ও সিইও মোহাম্মদ আলী জানান, এ সাফল্য কেবল আর্থিক অর্জন নয়; এটি পরিচালনা পর্ষদের দায়িত্বশীল দিকনির্দেশনা ও সুদৃঢ় করপোরেট গভর্ন্যান্স, গ্রাহকের আস্থা, কর্মীদের নিষ্ঠা এবং কার্যকর ব্যবস্থাপনার সম্মিলিত ফল। —বিজ্ঞপ্তি