চীনের বাজারে নতুন একটি বিদ্যুচ্চালিত গাড়ি (ইভি) উন্মোচন করেছে বাইদু। চীনা সার্চ ইঞ্জিন জায়ান্টের অ্যাপোলো আরটি৬ নামের গাড়িটি স্বচালিত। গাড়িটি শিগগিরই সংস্থাটির রোবোট্যাক্সি বহরে যুক্ত হবে। গাড়িটির স্টিয়ারিং প্রয়োজন হলে ইনস্টল কিংবা অপসারণ করা যাবে। প্রতি ইউনিটের মূল্য পড়বে ২ লাখ ৫০ হাজার ইউয়ান (৩৭ হাজার ডলার)। বাইদুর সহপ্রতিষ্ঠাতা ও সিইও রবিন লি বলেন, আমরা এমন একটি ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছি, যখন একটি রোবোট্যাক্সি কেনা বর্তমান সময়ে ট্যাক্সি কেনার অর্ধেক খরচ হবে। এপি
বাইদুর নতুন স্বচালিত ইভি অ্যাপোলো আরটি৬
চীনের বাজারে নতুন একটি বিদ্যুচ্চালিত গাড়ি (ইভি) উন্মোচন করেছে বাইদু। চীনা সার্চ ইঞ্জিন জায়ান্টের অ্যাপোলো আরটি৬ নামের গাড়িটি স্বচালিত। গাড়িটি শিগগিরই সংস্থাটির রোবোট্যাক্সি বহরে যুক্ত হবে।









