ডায়াবেটিস সম্পর্কে জনসচেতনতা তৈরি করতে এবং গ্রাহকদের জন্য আরো সুযোগ-সুবিধা নিশ্চিত করতে ‘ডায়াবেটিক কর্নার’ নামে একটি নতুন সেবা চালু করেছে রিটেইল চেইন শপ স্বপ্ন। প্রথম পর্যায়ে গুলশান ১, গুলশান ২, বনানী ও বসুন্ধরা এলাকার সব আউটলেটে গ্রাহকরা ডায়াবেটিক কর্নারের সুবিধা পাবেন। গতকাল স্বপ্নের গুলশান ১ আউটলেটে এটি উদ্বোধন করেন অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ (এসিআই) লিমিটেডের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম আনিস উদ দৌলা। এ সময় স্বপ্নের নির্বাহী পরিচালক সাব্বির হাসান নাসির, বিজনেস ডিরেক্টর সোহেল তানভীর খান প্রমুখ উপস্থিত ছিলেন। —বিজ্ঞপ্তি
ডায়াবেটিক কর্নার চালু করল রিটেইল চেইন শপ স্বপ্ন
ডায়াবেটিস সম্পর্কে জনসচেতনতা তৈরি করতে এবং গ্রাহকদের জন্য আরো সুযোগ-সুবিধা নিশ্চিত করতে ‘ডায়াবেটিক কর্নার’ নামে একটি নতুন সেবা চালু করেছে রিটেইল চেইন শপ স্বপ্ন।









