বাংলাদেশ সেনাবাহিনীর সার্বিক তত্ত্বাবধানে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন-২০২৪’ অনুষ্ঠিত হয়েছে। ম্যারাথনে অংশ নেয়া ৭০ বছর বয়সী মনিরুল্লাহকে স্পন্সর করেছে লংকাবাংলা সিকিউরিটিজ। প্রতিষ্ঠানটি তার এ পথচলার সাক্ষী এবং প্রাণোদ্যম শক্তিকে সমর্থন জানিয়েছে। একই সঙ্গে তার ভবিষ্যৎ প্রচেষ্টার সর্বাঙ্গীণ সাফল্য কামনা করে প্রতিষ্ঠানটি বলছে, তার প্রতিজ্ঞা ও প্রাণোচ্ছলতা সবাইকে অনুপ্রাণিত করে। এ বিষয়ে লংকাবাংলা সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নাসির উদ্দিন চৌধুরী বলেন, ‘শরীর ও মন সুস্থ থাকতে শরীরচর্চার কোনো বিকল্প নেই। ৭০ বছর বয়সেও ম্যারাথনের অংশ নেয়ার মাধ্যমে তিনি (মনিরুল্লাহ) যে সাহস দেখিয়েছেন, তা আগামীর তরুণ প্রজন্মকে অনুপ্রেরণা জোগাবে বলে আমরা দৃঢ় বিশ্বাস করি।’