আজ ২৩ জুলাই। ১৯৫২ সালের আজকের দিনে কর্নেল গামাল আবদেল নাসেরের নেতৃত্বাধীন ‘ফ্রি অফিসার্স’ আন্দোলন মিসরের রাজা প্রথম ফারুককে ক্ষমতাচ্যুত করে। সামরিক এ অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশটির দীর্ঘদিনের রাজতন্ত্রের অবসান ঘটে এবং পরবর্তীতে প্রজাতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার পথ সুগম হয়।

পরে মেজর জেনারেল মুহাম্মদ নাজিব রাষ্ট্রের আনুষ্ঠানিক নেতৃত্ব গ্রহণ করেন। মধ্যপ্রাচ্যের রাজনৈতিক ইতিহাসে এ অভ্যুত্থান এক গুরুত্বপূর্ণ মোড় হিসেবে বিবেচিত হয়।

এক নজরে দেখে নেয়া যাক আজকের দিনের উল্লেখযোগ্য ঘটনা, জন্ম ও মৃত্যু—

উল্লেখযোগ্য ঘটনা
৬৩৬ : বাইজেন্টাইন সাম্রাজ্যের কাছ থেকে ফিলিস্তিনের অধিকাংশ অঞ্চলের নিয়ন্ত্রণ নেয় আরব বাহিনী।
১৭৯৮ : মিসরের আলেকজান্দ্রিয়া দখল করেন নেপোলিয়ন বোনাপার্ট।
১৮৬৮ : অল ইংল্যান্ড লন টেনিস ক্লাব প্রতিষ্ঠিত হয়।
১৯২০ : ব্রিটিশ ইস্ট আফ্রিকার নাম পরিবর্তন করে কেনিয়া রাখা হয়।
১৯২১ : চীনে কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয়।
১৯৪৫ : ফ্রান্সের ভিশি সরকারের নেতা ফিলিপ পেতাঁর বিচার শুরু হয়।
১৯৫২ : সামরিক অভ্যুত্থানের মাধ্যমে মিসরের রাজা ফারুকের শাসনের অবসান ঘটে।
১৯৮২ : ইন্টারন্যাশনাল হোয়েলিং কমিশন বাণিজ্যিকভাবে তিমি শিকার সম্পূর্ণ নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয়।
২০১০ : ব্যান্ডদল ‘ওয়ান ডিরেকশন’ গঠিত হয়।

জন্ম
১৬২৬ : শাবেতাই জেভি, ইহুদি ধর্মীয় নেতা।
১৮৮৪ : এমিল জ্যানিংস, জার্মান অভিনেতা।
১৮৯১ : হ্যারি কোহন, মার্কিন চলচ্চিত্র প্রযোজক।
১৯১২ : এম এইচ আব্রামস, মার্কিন সাহিত্য সমালোচক।

মৃত্যু
১৮৮৫ : ইউলিসিস এস গ্রান্ট, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট।
২০১১ : অ্যামি ওয়াইনহাউস, ব্রিটিশ গায়িকা।
২০১২ : স্যালি রাইড, মহাকাশে যাওয়া প্রথম মার্কিন নারী নভোচারী।