আজ ৫ আগস্ট। ১৯২৬ সালের আজকের দিনে জাদুকর হ্যারি হুডিনি পানিভর্তি একটি ট্যাংকের নিচে বায়ুরোধী কফিনে টানা ৯১ মিনিট অবস্থান করে বিশ্বকে বিস্মিত করেন। প্রতিদ্বন্দ্বী এক জাদুকরের রেকর্ড ভাঙতে করা এই কীর্তি তার অসাধারণ শ্বাস নিয়ন্ত্রণ ও মানসিক দৃঢ়তার প্রমাণ হয়ে আছে। শেষ দিকে বিভ্রমে আক্রান্ত হলেও জীবিত বেরিয়ে এসে তিনি আরো এক অবিশ্বাস্য অধ্যায় যোগ করেন জাদুর ইতিহাসে।

এক নজরে দেখে নেয়া যাক আজকের দিনের উল্লেখযোগ্য ঘটনা, জন্ম ও মৃত্যু—

উল্লেখযোগ্য ঘটনা
৯১০ : টেটেনহল যুদ্ধে ইংল্যান্ডে ভাইকিংদের শেষ বড় আক্রমণ প্রতিহত হয়।
১৫৮৩ : হামফ্রি গিলবার্ট নিউফাউন্ডল্যান্ডকে ব্রিটিশ মুকুটের অধিভুক্ত ঘোষণা করেন।
১৮৮৪ : নিউইয়র্কে স্ট্যাচু অব লিবার্টির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।
১৯১৪ : প্রথম বিশ্বযুদ্ধে জার্মান বাহিনী বেলজিয়ামের লিয়েজে বড় আক্রমণ চালায়। যুক্তরাষ্ট্র, কিউবা, উরুগুয়ে, মেক্সিকো ও আর্জেন্টিনা নিরপেক্ষতা ঘোষণা করে।

images

প্রথম বিশ্বযুদ্ধ শুরু হওয়ার পর তৎকালীন মার্কিন প্রশাসনসহ বেশ কয়েকটি রাষ্ট্র নিজেদের নিরপেক্ষ ঘোষণা করে। ছবি: ফেসবুক থেকে নেয়া
১৯২৫ : ওয়েলশ ভাষা ও সংস্কৃতির প্রসারে প্লাইড কামরি রাজনৈতিক দলের প্রতিষ্ঠা হয়।
১৯২৬ : জাদুকর হ্যারি হুডিনি পানির নিচে বায়ুরোধী কফিনে টানা ৯১ মিনিট অবস্থান করে নতুন রেকর্ড গড়েন।
১৯৬৪ : যুক্তরাষ্ট্র উত্তর ভিয়েতনামে বিমান হামলা শুরু করে।
২০০৩ : ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় ম্যারিয়ট হোটেলের বাইরে গাড়িবোমা বিস্ফোরণে ১২ জন নিহত হন।

জন্ম
১৭৩৭ : ইয়োহান ফ্রিডরিখ ফন স্ট্রুয়েন্সে, জার্মান চিকিৎসক ও রাষ্ট্রনায়ক।
১৮০২ : নিলস হেনরিক আবেল, নরওয়ের বিখ্যাত গণিতবিদ।
১৮৪৪ : ইলিয়া ইয়েফিমোভিচ রেপিন, ইউক্রেনে জন্ম নেওয়া রুশ চিত্রশিল্পী।
১৯৩৪ : জগদীশ ভগবতী, ভারতীয়-মার্কিন অর্থনীতিবিদ।

মৃত্যু
১৭৯২ : লর্ড নর্থ, ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী।
১৯৮৪ : রিচার্ড বার্টন, ব্রিটিশ অভিনেতা।
২০০০ : স্যার অ্যালেক গিনেস, ব্রিটিশ অভিনেতা।