আজ ১০ আগস্ট। ১৯৭৭ সালের আজকের দিনে নিউইয়র্কে এক বছরের বেশি সময় ধরে আতঙ্ক ছড়ানো ধারাবাহিক হত্যাকাণ্ডের হোতা ডেভিড বার্কোভিৎসকে গ্রেফতার করে পুলিশ। ‘সন অব স্যাম’ নামে পরিচিত বার্কোভিৎস আটটি গুলির ঘটনায় ছয়জনকে হত্যা ও সাতজনকে আহত করেছিলেন। একের পর এক হামলার পর তদন্তকারীদের উদ্দেশে রহস্যময় চিঠিও পাঠাতেন তিনি। গ্রেফতারের পর দোষ স্বীকার করে ৩৬৫ বছরের কারাদণ্ড পান বার্কোভিৎস।
এক নজরে দেখে নেয়া যাক আজকের দিনের উল্লেখযোগ্য ঘটনা, জন্ম ও মৃত্যু—
উল্লেখযোগ্য ঘটনা
১৫০০ : পর্তুগিজ নাবিক দিয়েগো দিয়াজ প্রথম ইউরোপীয় হিসেবে মাদাগাস্কার দেখতে পান।
১৭৯৩ : প্যারিসে লুভর জাদুঘর আনুষ্ঠানিকভাবে জনসাধারণের জন্য খুলে দেয়া হয়।
১৮৯৭ : জার্মান রসায়নবিদ ফেলিক্স হফম্যান অ্যাসিটাইলস্যালিসাইলিক অ্যাসিড সংশ্লেষণ করেন, যা পরে অ্যাসপিরিন নামে পরিচিত হয়।
১৯৬৬ : নাসা চাঁদের পৃষ্ঠের ছবি তুলতে লুনার অরবিটার-১ উৎক্ষেপণ করে।
১৯৭৭ : নিউইয়র্কের ধারাবাহিক হত্যাকাণ্ডের জন্য ডেভিড বার্কোভিৎসকে গ্রেফতার করা হয়।
২০০৬ : যুক্তরাজ্য থেকে যুক্তরাষ্ট্রগামী উড়োজাহাজ ধ্বংসের বড় সন্ত্রাসী পরিকল্পনা নস্যাৎ করে ব্রিটিশ পুলিশ।
জন্ম
১৮৯৪ : বরাহগিরি ভেঙ্কট গিরি, ভারতের সাবেক রাষ্ট্রপতি।
১৯২৪ : জ্যঁ-ফ্রাঁসোয়া লিওতার, ফরাসি দার্শনিক ও লেখক।
১৯৪৭ : আনোয়ার ইব্রাহিম, মালয়েশিয়ার রাজনীতিক।
মৃত্যু
২০০৭ : টনি উইলসন, ব্রিটিশ সংগীত উদ্যোক্তা।
২০০৮ : আইজ্যাক হেইস, মার্কিন গায়ক ও গীতিকার।












