আজ ৬ আগস্ট। ১৮০৬ সালের আজকের দিনে সম্রাট দ্বিতীয় ফ্রান্সিস এক হাজার বছরেরও বেশি পুরনো রোমান সাম্রাজ্যের আনুষ্ঠানিক অবসানের ঘোষণা দেন। নেপোলিয়নের সামরিক উত্থান ও ইউরোপের দ্রুত পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতায় টিকে থাকতে না পেরে ভেঙে যায় মধ্যযুগের অন্যতম প্রভাবশালী এই সাম্রাজ্য। আর এভাবেই ইউরোপে আধুনিক রাষ্ট্রব্যবস্থার নতুন অধ্যায়ের সূচনা হয়।
এক নজরে দেখে নেয়া যাক আজকের দিনের উল্লেখযোগ্য ঘটনা, জন্ম ও মৃত্যু—
উল্লেখযোগ্য ঘটনা
১৪৯৭ : অভিযাত্রী জন ক্যাবট নিউফাউন্ডল্যান্ড থেকে ইংল্যান্ডের ব্রিস্টলে ফিরে আসেন।
১৮০৬ : সম্রাট দ্বিতীয় ফ্রান্সিস রোমান সাম্রাজ্যের আনুষ্ঠানিক অবসান ঘোষণা করেন।
১৮৫৬ : লন্ডনের ওয়েস্টমিনস্টারের জন্য ‘বিগ বেন’ ঘণ্টা ঢালাই করা হয়।
১৮৮১ : মাদাগাস্কার দখল করে ফ্রান্স।
১৯৪৫ : জাপানের হিরোশিমায় বিশ্বের প্রথম পারমাণবিক বোমা নিক্ষেপ করে যুক্তরাষ্ট্র।

হিরোশিমা শহরে ইতিহাসের প্রথম পারমাণবিক বোমা হামলা চালায় যুক্তরাষ্ট্র। ছবি: ব্রিটানিকা
১৯৬২ : তিন শতকের ব্রিটিশ শাসন থেকে স্বাধীনতা লাভ করে জ্যামাইকা।
১৯৯১ : টিম বার্নার্স-লি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবকে জনসাধারণের জন্য উন্মুক্ত করেন।
জন্ম
১৬৪৪ : লুইজ-ফ্রাঁসোয়াজ দ্য লা বোম ল্য ব্লাঁ, ফরাসি রাজদরবারের অভিজাত ব্যক্তিত্ব।
১৭৭৫ : ড্যানিয়েল ও’কনেল, আইরিশ রাজনৈতিক নেতা।
১৮৮১ : লুয়েলা পারসন্স, মার্কিন সাংবাদিক ও কলাম লেখক।
১৯৩৭ : চার্লি হেডেন, মার্কিন জ্যাজ সংগীতশিল্পী।
মৃত্যু
১৬২৩ : অ্যান হ্যাথাওয়ে, উইলিয়াম শেকসপিয়ারের স্ত্রী।
১৬৩৭ : বেন জনসন, ইংরেজ নাট্যকার ও কবি।
১৯৭৮ : ষষ্ঠ পল, রোমান ক্যাথলিক চার্চের পোপ।
২০১২ : মারভিন হ্যামলিশ, মার্কিন সুরকার।












