আজ ৯ সেপ্টেম্বর। ১৯৪৭ সালের আজকের দিনে হার্ভার্ড মার্ক-২ কম্পিউটারে ত্রুটি দেখা দিলে প্রকৌশলীরা এর কারণ খুঁজতে গিয়ে যন্ত্রের ভেতর একটি সত্যিকারের পোকা খুঁজে পান। কম্পিউটারের যান্ত্রিক ত্রুটি বোঝাতে ‘বাগ’ শব্দটি আগে থেকেই ব্যবহৃত হলেও এ ঘটনার পর শব্দটি কম্পিউটার প্রযুক্তির সঙ্গে ব্যাপকভাবে পরিচিত হয়ে ওঠে।

এক নজরে দেখে নেয়া যাক আজকের দিনের উল্লেখযোগ্য ঘটনা, জন্ম ও মৃত্যু—

উল্লেখযোগ্য ঘটনা
১০০০: ভাইকিং যুগের অন্যতম বড় নৌযুদ্ধে নরওয়ের রাজা ওলাফ ট্রিগভাসন পরাজিত হন। পরে তিনি সাগরে লাফ দিয়ে আত্মাহুতি দেন।

১৫৪৩: ৯ মাস বয়সে মেরি স্টুয়ার্ট স্কটল্যান্ডের রানি হিসেবে মুকুট পরেন।
১৭৭৬: কংগ্রেস দেশটির নাম ইউনাইটেড কলোনিজ থেকে ইউনাইটেড স্টেটস অব আমেরিকা করে।
১৮৩৯: ইংরেজ বিজ্ঞানী জন হার্শেল প্রথম কাচের প্লেটের ছবি তোলেন।
১৯০৮: অরভিল রাইট বিমানে এক ঘণ্টার বেশি সময় আকাশে ওড়ার রেকর্ড গড়েন।
১৯১৩: কিয়েভের কাছে সিরেতস্ক অ্যারোড্রোমের আকাশে ইম্পেরিয়াল রাশিয়ান এয়ার সার্ভিসের ২৬ বছর বয়সী পাইলট লেফটেন্যান্ট পিওতর নেস্টেরভ তার নিউপোর্ট-৪ মনোপ্লেন বিমানে শূন্যে বৃত্তাকারভাবে ঘূর্ণন বা এরিয়াল লুপ সম্পন্ন করেন। তবে সরকারি সরঞ্জাম ঝুঁকিতে ফেলার অভিযোগে প্রাথমিকভাবে তাকে শাস্তি দেয়া হয়েছিল।
১৯৪৭: হার্ভার্ড মার্ক-২ কম্পিউটারে ত্রুটির উৎস হিসেবে একটি সত্যিকারের বাগ বা পোকা পাওয়া যায়।
১৯৬৭: শনি-৫ রকেটের প্রথম সফল পরীক্ষামূলক উড্ডয়ন হয়। একই দিনে উগান্ডা ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা ঘোষণা করে।
১৯৬৯: রড লেভার দ্বিতীয়বার গ্র্যান্ড স্ল্যাম জয় করেন।

২০১৭: গুইলারমো দেল তোরো পরিচালিত এবং স্যালি হকিন্স, অকটাভিয়া স্পেন্সার ও মাইকেল শ্যানন অভিনীত ‘দ্য শেপ অব ওয়াটার’ চলচ্চিত্রটি ভেনিস চলচ্চিত্র উৎসবে শ্রেষ্ঠ চলচ্চিত্রের পুরস্কার ‘গোল্ডেন লায়ন’ জয় করে।

Sally Hawkins in The Shape of Water

‘দ্য শেপ অব ওয়াটার’ চলচ্চিত্রে স্যালি হকিন্স

জন্ম
১৮৭৮: সার্জিও ওসমেনা, ফিলিপাইনের প্রেসিডেন্ট।
১৮৯০: কার্ট লেউইন, মার্কিন সামাজিক মনোবিজ্ঞানী।
১৮৯৪: আর্থার ফ্রিড, মার্কিন চলচ্চিত্র প্রযোজক।
১৯২৮: সল লিউইট, মার্কিন শিল্পী।

মৃত্যু
১৯৭৬: মাও সে তুং, চীনের নেতা।
১৯৯৭: বার্গেস মেরেডিথ, মার্কিন অভিনেতা।
২০০৩: এডওয়ার্ড টেলার, পদার্থবিদ ও হাইড্রোজেন বোমার অন্যতম নির্মাতা।
২০১৪: রবার্ট ‘থ্রব’ ইয়ং, প্রিমাল স্ক্রিমের প্রতিষ্ঠাতা সদস্য ও গিটারবাদক।