আজ ২২ জুলাই। ১৯৯২ সালের আজকের দিনে কলম্বিয়ার মাদকসম্রাট পাবলো এসকোবার নিজের নির্মিত বিলাসবহুল কারাগার ‘লা কাতেদ্রাল’ থেকে পালিয়ে যান। সরকারের সঙ্গে বিশেষ চুক্তির অংশ হিসেবে তিনি সেখানে বন্দি ছিলেন। পরে দুই সহযোগীকে হত্যার পর তাকে সামরিক কারাগারে নেয়ার উদ্যোগ নিলে পালিয়ে যান তিনি। প্রায় এক বছর আত্মগোপনে থাকার পর ১৯৯৩ সালে নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত হন।

এক নজরে দেখে নেয়া যাক আজকের দিনের উল্লেখযোগ্য ঘটনা, জন্ম ও মৃত্যু—

উল্লেখযোগ্য ঘটনা
১০৯৯ : প্রথম ক্রুসেডের সময় গডফ্রে অব বুইয়ন জেরুজালেম রাজ্যের প্রথম রক্ষক নির্বাচিত হন।

১২৯৮ : ফলকার্কের যুদ্ধে স্কটদের পরাজিত করে ইংরেজ বাহিনী।

১৫১৫ : পোল্যান্ড ও পবিত্র রোমান সাম্রাজ্যের বিরোধ নিষ্পত্তিতে প্রথম ভিয়েনা কংগ্রেস অনুষ্ঠিত হয়।

১৬৪৮ : পোল্যান্ড ও কস্যাকদের মধ্যে যুদ্ধের সময় চমেলনিক হত্যাকাণ্ডে ১০ হাজার ইহুদি নিহত হয়।

১৮১২ : স্পেনের সালামাঙ্কার যুদ্ধে ফরাসি বাহিনীকে পরাজিত করেন ডিউক অব ওয়েলিংটন।

১৯৪২ : ওয়ারশ ঘোটো থেকে প্রায় ৩ লাখ ইহুদিকে বন্দিশিবিরে পাঠানো হয়।

১৯৪৬ : জেরুজালেমের কিংস ডেভিড হোটেলে বোমা হামলায় ৯১ জন নিহত হন।

১৯৬০ : কিউবা যুক্তরাষ্ট্রের মালিকানাধীন সব চিনিকল জাতীয়করণ করে।

১৯৭২ : সোভিয়েত মহাকাশযান ভেনেরা-৮ সফলভাবে শুক্র গ্রহে অবতরণ করে।

১৯৯১ : যুক্তরাষ্ট্রে ১৭ জনকে হত্যার কথা স্বীকার করেন সিরিয়াল কিলার জেফরি ডাহমার।

১৯৯২ : কারাগার থেকে পালিয়ে যান কলম্বিয়ার মাদক সম্রাট পাবলো এসকোবার।

২০০৩ : ইরাকে মার্কিন বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে সাদ্দাম হোসেনের দুই ছেলে উদয় ও কুসাই নিহত হন।

জন্ম
১৮৪৯ : এমা লাজারাস, মার্কিন কবি।
১৮৮৯ : জেমস হোয়েল, মার্কিন চলচ্চিত্র পরিচালক।
১৮৯৮ : আলেকজান্ডার ক্যাল্ডার, মার্কিন ভাস্কর।
১৯১৬ : মার্সেল সেরদান, আলজেরীয় বক্সার।

মৃত্যু
১৪৬১ : ৭ম চার্লস, ফ্রান্সের রাজা।
১৮৩২ : দ্বিতীয় নেপোলিয়ন, ফ্রান্সের দাবিদার সম্রাট।
২০০৩ : উদয় হুসেইন ও কুসাই হুসেইন, ইরাকের সাবেক নেতা সাদ্দাম হুসেইনের দুই ছেলে।
২০০৪ : সাশা ডিস্টেল, ফরাসি গায়ক ও গিটারবাদক।