আজ ২৬ জুলাই। ১৭৭৫ সালের আজকের দিনে বেনজামিন ফ্রাঙ্কলিনের সাবেক প্রকাশনা সহযোগী উইলিয়াম গডার্ডের উদ্ভাবিত ডাকব্যবস্থাকে আনুষ্ঠানিকভাবে গ্রহণ করে দ্বিতীয় মহাদেশীয় কংগ্রেস। ব্রিটিশ শাসনের অধীনে চিঠিপত্রের গোপনীয়তা ও নিরাপত্তা ঝুঁকির মুখে পড়ার প্রেক্ষাপটে গডার্ড একটি স্বাধীন ডাকপদ্ধতি তৈরি করেছিলেন, যা আজকের বিখ্যাত ‘ইউএস পোস্টাল সার্ভিস’-এর জন্ম দেয়। এদিনেই বেনজামিন ফ্রাঙ্কলিনকে যুক্তরাষ্ট্রের প্রথম পোস্টমাস্টার জেনারেল হিসেবে নিযুক্ত করা হয়। পরবর্তী সময়ে এ উদ্যোগই যুক্তরাষ্ট্রের ডাকসেবার ভিত্তি হয়ে ওঠে।

এক নজরে দেখে নেয়া যাক আজকের দিনের উল্লেখযোগ্য ঘটনা, জন্ম ও মৃত্যু—

উল্লেখযোগ্য ঘটনা
১২৬৭ : পোপ চতুর্থ ক্লেমেন্টের অধীনে রোমে ইনকুইজিশন গঠিত হয়।
১৫৩৩ : ইনকা সাম্রাজ্যের শেষ সম্রাট আতাহুয়ালপাকে মৃত্যুদণ্ড দেয়া হয়।
১৭৭৫ : যুক্তরাষ্ট্রের ডাকসেবা ব্যবস্থার আনুষ্ঠানিক ভিত্তি স্থাপিত হয়।
১৮০৩ : দক্ষিণ লন্ডনে বিশ্বের প্রথম জনসাধারণের রেলপথ সারি আয়রন রেলওয়ে চালু হয়।
১৮৪৭ : লাইবেরিয়ার স্বাধীনতার ঘোষণাপত্র স্বাক্ষরিত হয়।
১৯৫৬ : মিসরের প্রেসিডেন্ট গামাল আবদেল নাসের সুয়েজ খাল জাতীয়করণের ঘোষণা দেন।
১৯৬৫ : মালদ্বীপ ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভ করে।
১৯৭১ : চাঁদে চতুর্থ মানব অভিযান ‘অ্যাপোলো-১৫’ উৎক্ষেপণ করা হয়।
২০০৫ : কলম্বিয়া দুর্ঘটনার পর নাসার ডিসকভারি মহাকাশযানের প্রথম নির্ধারিত অভিযান শুরু হয়।

জন্ম
১৮৫৬ : জর্জ বার্নার্ড শ, আইরিশ নাট্যকার।
১৮৭৫ : কার্ল গুস্তাভ ইয়ুং, সুইস মনোবিজ্ঞানী।
১৮৯৩ : জর্জ গ্রস, জার্মান শিল্পী।
১৯৫৬ : অ্যান্ডি গোল্ডসওয়ার্দি, ব্রিটিশ ভাস্কর ও আলোকচিত্রী।

মৃত্যু
১৮৮৫ : ইউলিসিস এস গ্রান্ট, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট।
১৯৫২ : ইভা পেরন, আর্জেন্টিনার সাবেক ফার্স্ট লেডি।
১৯৯২ : মেরি ওয়েলস, মার্কিন সংগীতশিল্পী।