আজ ৪ আগস্ট। ১৭৯০ সালের আজকের দিনে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটন রাজস্ব আদায় ও চোরাচালান প্রতিরোধে ‘রেভিনিউ মেরিন সার্ভিস’ প্রতিষ্ঠার আইনে স্বাক্ষর করেন। অর্থমন্ত্রী আলেকজান্ডার হ্যামিলটনের উদ্যোগে গড়ে ওঠা এই বাহিনীই পরে বর্তমান যুক্তরাষ্ট্রের কোস্ট গার্ডে রূপ নেয়। শুরুতে শুল্ক আদায়ের দায়িত্ব পালন করলেও পরবর্তীকালে সমুদ্র উদ্ধার, জলদস্যু দমন ও আইন প্রয়োগসহ নানা গুরুত্বপূর্ণ দায়িত্ব যুক্ত হয় তাদের সঙ্গে।

এক নজরে দেখে নেয়া যাক আজকের দিনের উল্লেখযোগ্য ঘটনা, জন্ম ও মৃত্যু—

উল্লেখযোগ্য ঘটনা
১৭৮২ : সুরকার উলফগ্যাং আমাদেউস মোৎসার্ট কনস্টানৎসে ভেবারকে বিয়ে করেন।
১৭৮৯ : ফ্রান্সে শতাব্দীপ্রাচীন সামন্তপ্রথা বিলুপ্তির প্রথম ডিক্রি জারি হয়।
১৭৯০ : যুক্তরাষ্ট্রে ‘রেভিনিউ মেরিন সার্ভিস’ প্রতিষ্ঠার মাধ্যমে বর্তমান কোস্ট গার্ডের যাত্রা শুরু হয়।
১৯১৪ : ব্রিটেন জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। যুক্তরাষ্ট্র নিরপেক্ষতা ঘোষণা করে।
১৯৪৪ : আমস্টারডামে গোপন সংবাদের ভিত্তিতে জার্মান নিরাপত্তা পুলিশ অ্যানে ফ্রাঙ্ককে গ্রেফতার করে।
১৯৮৪ : আপার ভোল্টার নতুন নাম রাখা হয় বুরকিনা ফাসো।

জন্ম
১৯২০ : হেলেন থমাস, মার্কিন সাংবাদিক।
১৯৩০ : আলী আল-সিস্তানি, শিয়া ধর্মীয় নেতা।
১৯৫৬ : মেগ হুইটম্যান, মার্কিন ব্যবসায়ী ও রাজনীতিক।
১৯৬০ : টিম উইন্টন, অস্ট্রেলীয় ঔপন্যাসিক।

মৃত্যু
১৮৭৫ : হ্যান্স ক্রিশ্চিয়ান অ্যান্ডারসেন, ডেনিশ রূপকথার লেখক।
১৯৫৭ : কোলেত, ফরাসি ঔপন্যাসিক।
১৯৯৯ : ভিক্টর ম্যাচিউর, মার্কিন অভিনেতা।
২০০৭ : লি হ্যাজলউড, মার্কিন গায়ক-গীতিকার।