আজ ৮ সেপ্টেম্বর। ১৫০৪ সালের আজকের দিনে ফ্লোরেন্সের সিগনোরিয়া চত্বরে মিকেলাঞ্জেলোর বিখ্যাত ‘ডেভিড’ ভাস্কর্য উন্মোচন করা হয়। প্রায় ১৭ ফুট উচ্চতার এ ভাস্কর্য বাইবেলের ডেভিডকে গলিয়াথের মুখোমুখি হওয়ার মুহূর্তে তুলে ধরে। সে সময় ভাস্কর্যটির মাথায় মালা ও কোমরে তামার পাতার অলংকার ছিল।
এক নজরে দেখে নেয়া যাক আজকের দিনের উল্লেখযোগ্য ঘটনা, জন্ম ও মৃত্যু—
উল্লেখযোগ্য ঘটনা
১৫০৪: ফ্লোরেন্সে মিকেলেঞ্জেলোর বিখ্যাত ভাস্কর্য ‘ডেভিড’ প্রথম জনসমক্ষে উন্মোচিত হয়।
১৬৮৯: চীন ও রাশিয়া নেরচিনস্ক চুক্তি স্বাক্ষর করে।
১৭৬১: তৃতীয় জর্জ মেকলেনবুর্গ-স্ট্রেলিৎসের শার্লটকে বিয়ে করেন।
১৮৫৫: ক্রিমিয়ার যুদ্ধে রুশদের কাছ থেকে সেভাস্তোপোল দখল করে ব্রিটিশ ও ফরাসি বাহিনী।
১৮৬০: ঝড়ে লেডি এলগিন জাহাজ ডুবে প্রায় ৩০০ যাত্রী মারা যান।
১৮৮৮: ইংল্যান্ডে প্রথম ফুটবল লিগের ছয়টি ম্যাচ অনুষ্ঠিত হয়।
১৯০০: যুক্তরাষ্ট্রের গ্যালভেস্টনে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে প্রায় ৬ হাজার মানুষ নিহত হন।
১৯২৬: লিগ অব নেশনস একমত হয়ে জার্মানিকে তাদের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করে।
১৯৪৩: দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে ইতালির আত্মসমর্পণের ঘোষণা দেয়া হয়।
১৯৪৪: লন্ডন ও অ্যান্টওয়ার্পে প্রথম ভি-২ রকেট আঘাত হানে।
১৯৫২: আর্নেস্ট হেমিংওয়ের বিখ্যাত উপন্যাস ‘দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি’ প্রকাশিত হয়।
১৯৬৮: আর্থার অ্যাশ উন্মুক্ত যুগের প্রথম মার্কিন পুরুষ একক শিরোপা জেতেন।
জন্ম
১৮৮৭: জ্যাকব এল ডিভার্স, মার্কিন জেনারেল।
১৯৩৩: মাইকেল ফ্রেইন, ব্রিটিশ লেখক ও অনুবাদক।
১৯৪৬: আজিজ সানজার, তুর্কি-মার্কিন প্রাণরসায়নবিদ।
১৯৫৫: ডেভিড কারসন, মার্কিন গ্রাফিক ডিজাইনার।
মৃত্যু
১৯৪৯: রিশার্ড শ্ট্রাউস, জার্মান সুরকার।
২০০৩: লেনি রিফেনস্টাল, জার্মান চলচ্চিত্র নির্মাতা।
২০১৬: প্রিন্স বাস্টার, জ্যামাইকান সংগীতশিল্পী।












