আজ ২৩ মার্চ। ইতিহাসের এই দিনে ঘটে গেছে কিছু তাৎপর্যপূর্ণ ঘটনা। জন্ম নিয়েছেন বা মৃত্যুবরণ করেছেন বিশিষ্টজন। এক নজরে দেখে নেয়া যাক, ইতিহাসে আজকের দিন কেমন ছিল-
ঘটনা
১৩৫১ - ফিরোজ শাহ তুঘলকের দিল্লির সিংহাসনে আরোহন।
১৭৫৭ - রবার্ট ক্লাইভের চন্দননগর দখল।
১৭৯৩ - চিরস্থায়ী বন্দোবস্ত ব্যবস্থা ঘোষিত হয়।
১৯২০ - গভর্নর জেনারেল কর্তৃক ঢাকা বিশ্ববিদ্যালয় আইন অনুমোদন।
১৯৪০ - আবুল কাশেম ফজলুল হক নিখিল ভারত মুসলিম লীগের অধিবেশনে লাহোর প্রস্তাব উত্থাপন করেন।
১৯৬৬ - শেখ মুজিবুর রহমান লাহোরে ছয় দফা প্রস্তাব আনুষ্ঠানিক ভাবে উত্থাপন করেন।
জন্ম
১৮৮১ - ব্রিটিশ বাংলার বিশিষ্ট চিকিৎসক, লেখক, রাজনীতিবিদ হাকিম হাবিবুর রহমান।
১৯০২ - জরাসন্ধ ছদ্মনামে খ্যাতনামা বাঙালি সাহিত্যিক চারুচন্দ্র চক্রবর্তী।
১৯১০ - জাপানী চলচ্চিত্র পরিচালক আকিরা কুরোসাওয়া।
১৯২২ - ইতালিয়ান অভিনেতা, পরিচালক ও চিত্রনাট্যকার উগো টোগনাযি।
১৯৪৭ - বাংলাদেশি চলচ্চিত্র অভিনেতা ওয়াসিম।
মৃত্যু
১৮৮৭ - অ্যাংলো-আইরিশ মিশনারি সোসাইটির ধর্মযাজকেরা এবং নীল দর্পণ নাটকের ইংরাজী অনুবাদক জেমস লঙ।
১৯৪৮ - বৌদ্ধধর্ম ও দর্শন শাস্ত্রের বিশেষজ্ঞ বেনী মাধব বড়ুয়া।
২০০১ - প্রখ্যাত বাঙালি কবি, অনুবাদক ও ঔপন্যাসিক লোকনাথ ভট্টাচার্য।
২০০৭ - আমেরিকান গণিতবিদ ও তাত্ত্বিক পল জোসেফ কোহেন।
২০০৮ - বাংলাদেশি গল্পকার ও ঔপন্যাসিক শহীদুল জহির।
২০১৯ - বাংলাদেশি সঙ্গীতশিল্পী শাহনাজ রহমতুল্লাহ।










