আজ ১৪ সেপ্টেম্বর। ১৮১৪ সালের আজকের দিনে বাল্টিমোর বন্দরে একটি জাহাজে বসে ব্রিটিশ বাহিনীর গোলাবর্ষণ প্রত্যক্ষ করছিলেন আইনজীবী ফ্রান্সিস স্কট কি। ফোর্ট ম্যাকহেনরি সফলভাবে হামলা প্রতিহত করার পর সেই দৃশ্য থেকে অনুপ্রাণিত হয়ে তিনি লেখেন ‘ডিফেন্স অব ফোর্ট ম্যাকহেনরি’, যা পরে ‘দ্য স্টার-স্প্যাঙ্গলড ব্যানার’ নামে পরিচিত হয়। ১৯৩১ সালে সেই কবিতা যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীতের মর্যাদা পায়।

এক নজরে দেখে নেয়া যাক আজকের দিনের উল্লেখযোগ্য ঘটনা, জন্ম ও মৃত্যু—

উল্লেখযোগ্য ঘটনা

১৬৬২: নেদারল্যান্ডস ও ইংল্যান্ড শান্তিচুক্তি স্বাক্ষর করে।
১৭৪১: জর্জ ফ্রিডেরিক হ্যান্ডেল সংগীতনাট্য ‘মেসায়া’ শেষ করেন।
১৮১২: নেপোলিয়ন মস্কোর দিকে এগিয়ে গেলে শহরে ভয়াবহ অগ্নিকাণ্ড শুরু হয়।
১৮১৪: ফ্রান্সিস স্কট কি ‘দ্য স্টার-স্প্যাঙ্গেল্ড ব্যানার’ কবিতার প্রথম খসড়া লেখেন।
১৯০১: থিওডোর রুজভেল্ট যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন।
১৯৫৬: আইবিএম প্রথম বাণিজ্যিক হার্ডডিস্কযুক্ত কম্পিউটার রাম্যাক ৩০৫ বাজারে আনে।

জন্ম

১৪৮৬: হাইনরিখ কর্নেলিয়াস আগ্রিপ্পা, রেনেসাঁ যুগের পণ্ডিত।
১৭৪২: জেমস উইলসন, যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের সহযোগী বিচারপতি।
১৯৭৪: হিচাম এল গেরুজ, মরক্কোর অ্যাথলেট।

মৃত্যু

১৮৫২: আর্থার ওয়েলেসলি, ওয়েলিংটনের ডিউক।
১৯৮২: গ্রেস কেলি, মোনাকোর রাজকুমারী ও মার্কিন অভিনেত্রী।
২০০৯: প্যাট্রিক সোয়েজি, মার্কিন অভিনেতা।