আজ ২ আগস্ট। ১৯০৯ সালের আজকের দিনে মার্কিন যুক্তরাষ্ট্রে সর্বসাধারণের ব্যবহারের জন্য প্রথমবার আব্রাহাম লিংকনের প্রতিকৃতিসংবলিত তামার এক সেন্টের সিক্কা বা পেনি চালু করা হয়। এটিই ছিল যুক্তরাষ্ট্রে্র ইতিহাসে কোনো মুদ্রায় প্রথম কোনো পরিচিত ও ঐতিহাসিক ব্যক্তির প্রতিকৃতির বহুল প্রচলন। তবে মুদ্রার ডিজাইন এবং তৎকালীন সামাজিক প্রেক্ষাপট নিয়ে সে সময় কিছু বিতর্ক ও জনমত তৈরি হলেও শেষ পর্যন্ত এটি ব্যাপক পরিচিতি লাভ করে।
এক নজরে দেখে নেয়া যাক আজকের দিনের উল্লেখযোগ্য ঘটনা, জন্ম ও মৃত্যু—
উল্লেখযোগ্য ঘটনা
১৮০২ : নেপোলিয়ন বোনাপার্টকে আজীবন কনস্যুল ঘোষণা করা হয়।
১৮৫৮ : ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছ থেকে ভারতের শাসনভার ব্রিটিশ সরকারের হাতে যায়।
১৮৬৫ : লুইস ক্যারলের বিখ্যাত বই ‘অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড’ প্রকাশিত হয়।
১৮৭০ : লন্ডনে বিশ্বের প্রথম ভূগর্ভস্থ টিউব রেলপথ চালু হয়।
১৮৮০ : ব্রিটেনে আনুষ্ঠানিকভাবে গ্রিনিচ মান সময় গ্রহণ করা হয়।
১৯০৯ : আব্রাহাম লিংকনের প্রতিকৃতিযুক্ত এক সেন্টের মুদ্রা প্রথম প্রচলন করা হয়।
১৯৯০ : ইরাকি বাহিনী কুয়েত আক্রমণ করে।
জন্ম
১৬৭৪ : দ্বিতীয় ফিলিপ, ফরাসি ডিউক ও রিজেন্ট।
১৮৩৫ : এলিশা গ্রে, মার্কিন উদ্ভাবক।
১৮৯৭ : কার্ল অটো কখ, জার্মান নাৎসি শিবির কমান্ড্যান্ট।
১৯২৫ : হোর্হে রাফায়েল ভিদেলা, আর্জেন্টিনার সাবেক প্রেসিডেন্ট।
মৃত্যু
১৯২২ : আলেকজান্ডার গ্রাহাম বেল, টেলিফোনের উদ্ভাবক।
১৯৩৪ : পল ফন হিন্ডেনবুর্গ, জার্মানির প্রেসিডেন্ট।
১৯৯৭ : ফেলা কুটি, নাইজেরিয়ার সংগীতশিল্পী ও আফ্রোবিট ধারার পথিকৃৎ।












