আজ ২৯ জুলাই। ১৮৩৬ সালের এদিনে ফ্রান্সের রাজধানী প্যারিসে বিশ্বের অন্যতম বিখ্যাত স্মৃতিস্তম্ভ আর্ক দ্য ত্রিয়ঁফের উদ্বোধন করা হয়। বিশ্বজুড়ে ফরাসি বিজয় ও গৌরবের প্রতীক হিসেবে তৈরি বিশাল স্মৃতিস্তম্ভটির উদ্বোধন হয়েছিল প্রায় নিঃশব্দে ও গোপনে। প্রাণনাশের আশঙ্কায় তৎকালীন ফরাসি রাজা লুই-ফিলিপ পূর্বনির্ধারিত জাঁকজমকপূর্ণ সব অনুষ্ঠান বাতিল করেন। ফলে মহা ধুমধামে উদযাপিত হওয়ার কথা থাকলেও ঐতিহাসিক এ স্থাপনার উন্মোচনে মাত্র ১১ জন উপস্থিত ছিলেন। পরে এ স্থাপনাটিই ফ্রান্সের জাতীয় গৌরব ও বীরত্বের প্রতীক হয়ে ওঠে।

এক নজরে দেখে নেয়া যাক আজকের দিনের উল্লেখযোগ্য ঘটনা, জন্ম ও মৃত্যু—

উল্লেখযোগ্য ঘটনা
১৫৬৭ : ষষ্ঠ জেমস স্কটল্যান্ডের রাজা হিসেবে অভিষিক্ত হন।
১৮৩৬ : প্যারিসে আর্ক দ্য ত্রিয়ঁফের উদ্বোধন হয়।
১৯০৭ : রবার্ট ব্যাডেন-পাওয়েল ইংল্যান্ডে বয় স্কাউট আন্দোলনের সূচনা করেন।
১৯১৪ : নিউইয়র্ক সিটি ও সান ফ্রান্সিসকোর মধ্যে প্রথম আন্তঃমহাদেশীয় টেলিফোন সংযোগ স্থাপন করা হয়। একই দিনে অস্ট্রিয়া-হাঙ্গেরি বেলগ্রেডে বোমাবর্ষণ শুরু করে এবং রাশিয়ার সামরিক বাহিনী অস্ট্রিয়া সীমান্তে সৈন্য মোতায়েন করে।
১৯৪৯ : পশ্চিম বার্লিন অবরোধ প্রত্যাহার করে সোভিয়েত ইউনিয়ন।
১৯৫৪ : জে আর আর টলকিনের ‘দ্য লর্ড অব দ্য রিংস’-এর প্রথম খণ্ড প্রকাশিত হয়।
১৯৮১ : প্রিন্স চার্লস ও লেডি ডায়ানার বিয়ে অনুষ্ঠিত হয়।

জন্ম
১৯০৩ : ডায়ানা ভ্রিল্যান্ড, মার্কিন ফ্যাশন সম্পাদক।
১৯৩০ : পল টেলর, মার্কিন নৃত্যশিল্পী ও কোরিওগ্রাফার।
১৯৫০ : জেনি হোলজার, মার্কিন ধারণাভিত্তিক শিল্পী।

মৃত্যু
১৮৩৩ : উইলিয়াম উইলবারফোর্স, ব্রিটিশ দাসপ্রথাবিরোধী আন্দোলনের নেতা।
১৯৭৪ : ক্যাস এলিয়ট, মার্কিন সংগীতশিল্পী।
১৯৮৩ : ডেভিড নিভেন, ব্রিটিশ অভিনেতা।