হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম
রাইসিসহ নিহত ৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে দিয়ে হেলিকপ্টার বিধ্বস্তের
ঘটনায় অনুসন্ধান অভিযানও শেষ হয়েছে। ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটি সোমবার (২০ মে) এ
তথ্য জানিয়েছে।
ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটির প্রধান পীর হোসেইন কোলিভান্দ
দেশটির রাষ্ট্রীয় টিভিকে বলেন, ‘দুর্ঘটনায় শহীদ হওয়া ব্যক্তিদের মরদেহ ইরানের উত্তর-পশ্চিমের
তাবরিজ শহরে স্থানান্তর করার প্রক্রিয়া চলছে।’
পূর্ব আজারবাইজানের জোলফা এলাকার কাছে রোববার (১৯ মে) দুর্গম
পাহাড়ে প্রেসিডেন্ট রাইসিকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্ত হয়। এতে প্রেসিডেন্টসহ সকল আরোহী নিহত হন।










