মেক্সিকোর শাসক দল মরেনা পার্টি ক্লাউডিয়া শেইনবামকে প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী ঘোষণা করেছে। গতকাল রোববার (২ জুন) ভোটগ্রহণ শেষে তিনি দেশটির প্রথম নারী প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন। খবর রয়টার্স।

পোলস্টার প্যারামেট্রিয়া পূর্বাভাস দিয়েছে শেইনবাম ৫৬ শতাংশ ভোটে জয়ী হয়েছেন। যেখানে তার বিরোধী প্রার্থী যোসিটি গ্যালভেজ ৩০ শতাংশ ভোট পেয়েছেন। আরো চারটি নির্বাচন পরবর্তী জরিপ অনুযায়ী শেইনবাম জয়ী হতে চলেছেন।

নির্বাচনে বিজয়ী হওয়ার পর আগামী ১ অক্টোবর তিনি ছয় বছরের জন্য প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন।