রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেছেন,
তারা যদি ইউক্রেনে সেনা পাঠায় তাহলে তারা পারমাণবিক যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছে। এটি
যুক্তরাষ্ট্রের সংঘাত বাড়িয়ে দেয়ার সিদ্ধান্ত হিসেবেই গণ্য হবে।
বুধবার (১৩ মার্চ) রাশিয়ার আরআইএ স্টেট নিউজ এজেন্সি ও রশিয়া-১ স্টেট
টেলিভিশনে দেয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। খবর রয়টার্স।
পুতিন এমন এক সময়ে এ কথা বললেন, যখন আসন্ন ১৫-১৭ মার্চের নির্বাচনের
কয়েকদিন বাকি রয়েছে। এর মাধ্যমে তিনি নিশ্চিতভাবে আরো ৬ বছর ক্ষমতায় থাকতে পারবেন।
সাক্ষাৎকারের এক পর্যায়ে রাশিয়ার পারমাণবিক যুদ্ধের প্রস্তুতির বিষয়ে
প্রশ্ন করা হলে তিনি বলেন, সামরিক দৃষ্টিভঙ্গীর জায়গা থেকে আমরা অবশ্যই প্রস্তুত রয়েছি।
তিনি বলেন, যুক্তরাষ্ট্র এটি নিশ্চয়ই বোঝে যে তারা যদি রাশিয়া অঞ্চল
ও রাশিয়া-ইউক্রেন সীমান্তে সেনা পাঠায়, তাহলে রাশিয়া এটি হস্তক্ষেপ হিসেবে গণ্য করবে।










