ভূমিকম্পে কেঁপে উঠেছে যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপপুঞ্জ। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার হাওয়াই দ্বীপের পাহালার অদূরে আঘাত হানে ভূমিকম্পটি। রিখটার স্কেলে মাত্রা ছিল ৫ দশমিক ৭। ভূমিকম্পের উপকেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ৩৭ কিলোমিটার গভীরে। ভূকম্পনের কারণে কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি। স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ভূমিকম্পের সময় পুরো দ্বীপে প্রচণ্ড কম্পন অনুভূত হয়। এতে লোকজন আতঙ্কিত হয়ে পড়ে। টেকটোনিক প্লেটে অবস্থানের কারণে হাওয়াই দ্বীপে প্রায়ই ভূমিকম্প আঘাত হানে। এটি কিলাউয়াসহ ছয়টি সক্রিয় আগ্নেয়গিরির অবস্থান। খবর দ্য গার্ডিয়ান
হাওয়াই দ্বীপপুঞ্জে ভূমিকম্পের আঘাত
ভূমিকম্পে কেঁপে উঠেছে যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপপুঞ্জ। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার হাওয়াই দ্বীপের পাহালার অদূরে আঘাত হানে ভূমিকম্পটি।










