পাকিস্তানের জাতীয় নির্বাচনে ফল গণনা চলছে। শুক্রবার (৯ ফেব্রুয়ারি) দুপুর পর্যন্ত ১০৬টি আসনের মধ্যে ৪৭ টি আসনে ইমরান খান সমর্থিতরা জয়লাভ করেছে। স্থানীয় গণমাধ্যমের বরাতে জানা গেছে, সরকারি হস্তক্ষেপে মোবাইল ফোন সেবায় বিঘ্ন থাকায় ভোট গণনার পর ফল প্রকাশে বিলম্ব হচ্ছে। খবর রয়টার্স ও জিও নিউজ।  

বৃহস্পতিবার পাকিস্তানের ২৬৬ আসনে নির্বাচন অনুষ্ঠিত হয়। তবে একটি আসনে ভোট স্থগিত হওয়ায় ২৬৫ কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হবে।

পাকিস্তান নির্বাচন কমিশন (ইসিপি) আনুষ্ঠানিকভাবে ৭০টি আসনের ফলাফল ঘোষণা করেছে। এতে বিলাওয়াল ভুট্টো জারদারি নেতৃত্বাধীন পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) ২৪টি আসন পেয়েছে। সাবেক প্রধানমন্ত্রী নেওয়াজ শরীফের পাকিস্তান মুসলিম লীগ (পিএমএল-এন) ১৮টিতে জয় পেয়েছে। বাকি আসন ছোট দলগুলো পেয়েছে।

উল্লেখ্য, ইমরান খান জেলে রয়েছে এবং তার দল তেহরিক-ই ইনসাফ নির্বাচনে অংশ নিতে পারেনি। এজন্য তার সমর্থকরা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেয়।