আফ্রিকার দেশ সোমলিয়ার রাজধানী মোগাদিসুতে
একাধিক বোমা বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন অন্তত ৮ জন। এছাড়া আহত হয়েছেন আরো ১৯ জন। গতকাল
মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) ভয়াবহ বোমা বিস্ফোরণে এ হতাহতের ঘটনা ঘটে। আহতদের হাসপাতালে
ভর্তি করা হয়েছে। খবর আনাদোলু এজেন্সি।
গণমাধ্যমটি জানিয়েছে, গতকাল মোগাদিসুর
বাকারা বাজারে স্থানীয় ব্যবসাকে ক্ষতিগ্রস্ত করতে এ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে
জানিয়েছে স্থানীয় পুলিশ। এ বিষয়ে স্থানীয় পুলিশের মুখপাত্র সাদিক দুদিশে বলেছেন, বাকারা
বাজারের স্থানীয় ইলেক্ট্রনিক্স ব্যবসাকে লক্ষ্য করে এ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এখনো এই হামলার সঙ্গে জড়িতদের চিন্থিত করা যায়নি। পুলিশের ধারণা
এর পেছনে কোন সশস্ত্র গোষ্ঠীর হাত রয়েছে।
এর আগে ২০০৭ সাল থেকে সোমালিয়ার
সরকার এবং দেশটির আফ্রিকান ইউনিয়ন ট্রানজিশন মিশনের (এটিএমআইএস) সঙ্গে সরাসরি সংঘর্ষে
লিপ্ত রয়েছে দেশটির সশস্ত্র সংগঠন আল শাবাব। এই অঞ্চলে এর আগের বেশ কয়েকটি হামলার দায়
স্বীকার করেছে এই সংগঠন।










