ইসরায়েলের জন্য অস্ত্র সহায়তা বন্ধের
দাবি জানিয়েছেন সাবেক হিউম্যান রাইটস ওয়াচের প্রধান কেনেথ রথ। স্থানীয় সময় শনিবার
(১৭ ফেব্রুয়ারি) তুর্কি গণমাধ্যম আনুদোলু এজন্সির সাক্ষাৎকারে এই দাবি জানান সংস্থাটির
সাবেক প্রধান।
আনাদোলু জনিয়েছে, গাজায় চলমান ইসরায়লি
গণহত্যার দায়ে দেশটির বিরুদ্ধে বিশ্বব্যাপী অর্থনৈতিক বয়কটের আহ্বান জানিয়ে রথ বলেছেন
মিসর সীমান্তের কাছে রাফায় অবিলম্বে তেল আবিবের হামলা বন্ধ করা উচিৎ।
তিনি ইসরায়েলকে আন্তর্জাতিক বিচারিক
আদালতে হাজির হওয়ার হুঁশিয়ারি দেন। গাজায় আন্তর্জাকিত আইন অমান্য করে গণহত্যা চালানোর
অভিযোগ তুলে দেশটিকে আদালতে হাজির হওয়ার আহ্বান জানিয়েছে হিউম্যান রাইটস ওয়াচের সাবেক
এই প্রধান।
বিশ্বব্যাপী ইসরায়েলি পণ্য বয়কটের বিষয়ে
রথ বলেছেন, দেশটির পণ্যভোগ ব্যাক্তিগত কোনো বিষয় নয় এটি দেশটির সামগ্রিক অর্থনৈতিক
সমৃদ্ধির সঙ্গে জড়িত। সুতরাং পণ্য বয়কট এবং তেল আবিবের কাছে অস্ত্র বিক্রি বন্ধ করে
ইসরায়েলি সরকারকে চাপে ফেলার আহ্বান জানান তিনি।
এর আগে গত সপ্তাহে ইসরায়েলকে অস্ত্র
পাঠানো বন্ধ করতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানান ইইউর পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান
জোসেপ বোরেল।










