ইসরায়েলের দক্ষিণাঞ্চলের বিরসেবা শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় চারজন নিহত হয়েছেন। ইসরায়েলকে লক্ষ্য করে এটি ছিল ইরানের ষষ্ঠ দফার ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র হামলা। স্থানীয় সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের বরাতে এ খবর জানিয়েছে আল–জাজিরা।

টাইমস অব ইসরায়েল বলছে, ষষ্ঠ দফার হামলায় ১০ থেকে ১৫টি ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান। এর মধ্যে অধিকাংশ আকাশেই ধ্বংস করা হয়। তবে একটি ক্ষেপণাস্ত্র বিরসেবা শহরের একটি আবাসিক ভবনে আঘাত হানে। এতে প্রথমে তিনজনের গুরুতর আহত হওয়ার খবর পাওয়া যায়। পরে ইসরায়েলি গণমাধ্যমগুলো চারজনের মৃত্যুর খবর নিশ্চিত করে। তাদের মধ্যে দুজন পুরুষ ও দুজন নারী। তারা ছাড়াও আরো আটজন আহত হয়েছেন।

ইসরায়েলের জরুরিসেবা সংস্থার প্রধান এলি বিনের বরাতে দেশটির গণমাধ্যম আইএলটিভি নিউজ চ্যানেল জানিয়েছে, ভবনটির পঞ্চম তলায় ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছিল। সেখানে আহত বাসিন্দাদের বের করে নিয়ে আসা হয়েছে।