তাইওয়ানের উত্তরাঞ্চলে কিনমেন দ্বীপপুঞ্জের
সমুদ্রে কোস্টগার্ডের ধাওয়ায় প্রাণ হারিয়েছেন দুই চীনা জেলে। চীনের দুই জেলে মাছ ধরতে
তাইওয়ানের জলসীমায় প্রবেশ করলে তাদের ধাওয়া করে তাইওয়ানের কোস্টগার্ড। এ সময় সমুদ্রে
নৌকা উল্টে দুই জেলের মৃত্যু হয়। প্রাণহানির এ ঘটনা গতকাল বুধবার (১৪ ফেব্রুয়ারি) ঘটেছে
বলে জানিয়েছে তাইপের স্থানীয় গণমাধ্যম। খবর বিবিসি।
বিবিসির খবরে বলা হয়েছে, ওই নৌকাটিতে চার জেলে ছিলেন। পরে কোস্ট গার্ড তাড়া
করলে সমুদ্রের জলে উল্টে এ দুর্ঘটনা ঘটে। এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে বেইজিং।
রাষ্ট্রীয় এক বিবৃতিতে দেশটি জানিয়েছে, এই প্রাণহানির ঘটনা প্রণালীর উভয় পাশের বাসিন্দাদের
অনুভূতিতে আঘাত করেছে।
উল্লেখ্য, কিনমিন চীনের দক্ষিণ-পূর্ব
উপকূলে ৩ কিলোমিটার দূরে তাইওয়ান সীমান্তে অবস্থিত। চীন-তাইওয়ান সংকটের গল্প ৭ দশকের
বেশি পুরোনো। এই দীর্ঘ সময়ে সংকট সমাধানের চেষ্টা যতটা না দৃশ্যমান হয়েছে তার চেয়ে
বেশি দৃশ্যমান হয়েছে তাইওয়ান প্রণালীতে নানান সময়ে চীনের সামরিক মহড়াকে ঘিরে বৈশ্বিক
উত্তেজনা।










