ইউক্রেনের জন্য নতুন করে ৩০০ মিলিয়ন
ডলারের সামরিক সহায়তা পাঠানোর ঘোষণা দিয়েছে বাইডেন প্রশাসন। ডিসেম্বরের পর প্রথম এমন
ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। খবর সিএনএন।
গতকাল মঙ্গলবার (১২ মার্চ) বিকেলে হোয়াইট
হাউসে অনুষ্ঠিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ সহায়তা প্যাকেজের ঘোষণা দেন যুক্তরাষ্ট্রের
জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান।
রাশিয়ার হামলা মোকাবিলায় ইউক্রেনকে
এই সামরিক সহায়তা দয়া হচ্ছে বলে জানিয়েছেন সুলিভান। তিনি বলেছেন, রাশিয়ার সৈন্যদের
গোলার বিরুদ্ধে পাল্টা হামলা চালানোর গোলাবারুদ ইউক্রেনের না থাকায় এই সহায়তা দেয়া
হচ্ছে। ওই ভূখণ্ডে যুদ্ধের ব্যয় অনেক বেশি। এক্ষেত্রে যুক্তরাষ্ট্র এবং ন্যাটো জোট
কৌশলগতভাবে এই ব্যয়ভার বহন করছে বলে তিনি জানান।
তবে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন
প্যাকেজটির পরিমাণ ইউক্রেনের জন্য যথেষ্ট নয় বলে মনে করেন। তিনি কংগ্রেসকে অতিরিক্ত
তহবিল পাসের আহ্বান জানিয়েছেন।
ইউক্রেনের জন্য কংগ্রেস শেষবার অর্থ
অনুমোদন করে ১৫ মাস আগে। সে কারণে প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন ভবিষ্যতে অর্থ তোলার
বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
প্রতিরক্ষা বিভাগের হাতে এখনো ইউক্রেনকে
অস্ত্র পাঠানোর জন্য ৪০০ কোটি ডলারের অনুমোদিত তহবিল আছে। কিন্তু পেন্টাগনের অস্ত্র
মজুত পূর্ণ করার জন্য কংগ্রেস থেকে প্রয়োজনীয় অর্থের অনুমোদন তাদের নেই।










