দক্ষিণ আফ্রিকার দুই প্রধান শহরে পৃথক দুটি বন্দুক হামলায় অন্তত ২৭ জন নিহত হয়েছে। গতকাল ও গত শনিবার এসব ঘটনা ঘটে। পুলিশ এ তথ্য জানিয়েছে। খবর এএফপি। গতকাল ভোরে কেপটাউনের বাইরে একটি জনপদের বিনোদন কেন্দ্রে পৃথক বন্দুক হামলায় ১০ জন নিহত ও ১১ জন আহত হন। অন্যদিকে শনিবার আটজন বন্দুকধারী অ্যাসল্ট রাইফেল নিয়ে জোহানেসবার্গের পশ্চিমে একটি বারে ঢুকে গুলি চালায়। এতে ১৭ জন নিহত এবং ১৫ জন আহত হয়। নিহতদের মধ্যে ১৩ জন পুরুষ ও চারজন নারী।