দক্ষিণ প্রশান্ত মহাসাগরে লয়ালটি আইল্যান্ডের দক্ষিণ-পূর্বে ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। আজ শুক্রবার (১৯ মে) সকালে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের কাছের দ্বীপটি কেঁপে উঠার পর সুনামি সতর্কতা জারি হয়েছে। খবর রয়টার্স।

যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, সাগরের ৩৮ কিলোমিটার গভীরে ভূমিকম্পটির সৃষ্টি হয়।

প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্ক কেন্দ্র (পিটিডব্লিউসি) জানিয়েছে, ভূমিকম্পের প্রভাবে ভানুয়াতু, ফিজি ও নিউ কালেদোনিয়ার সুনামির আশঙ্কা আছে।

অস্ট্রেলিয়ার আবহাওয়া ব্যুরো লর্ড হওই আইল্যান্ডের পূর্ব উপকূলে সুনামির আশঙ্কার কথা জানিয়েছে।

এছাড়া নিউজিল্যান্ডের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা (এনইএমএ) শক্তিশালী ঢেউয়ের উল্লেখ করেছে।