ঝালকাঠিতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস পুকুরে
পড়ার ঘটনায় নিহত বেড়ে ১৭ হয়েছে। নিহতদের মধ্যে তিন শিশু, আট নারী ও ছয় জন পুরুষ।
আজ শনিবার (২২ জুলাই) সকাল সাড়ে ১০টার
দিকে সদর উপজেলার ছত্রকান্দা এলাকায় ইউপি ভবনের এ দুর্ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থল থেকে ২০ জনকে
উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কা।
এসব তথ্য নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান আবুল কালাম মাসুম ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দীন সরকার।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ১০টার
দিকে ভান্ডারিয়া থেকে অর্ধ শতাধিক যাত্রী নিয়ে বরিশালের দিকে যাচ্ছিল যাত্রীবাহী বাস
বাসার স্মৃতি। পথে সদর উপজেলার ছত্রকান্দা এলাকায় পৌঁছালে ইউপি ভবনের সামনের মোড় ঘুরতেই
নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়।
এ সময় স্থানীয়রা উদ্ধারের চেষ্টা চালায়।
এরপর ফায়ার সার্ভিস ও থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করে।
প্রায় তিন ঘণ্টা চেষ্টায় বাসটি উদ্ধার
করা হয়। এ সময় পুলিশ ও ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করে।
সদর থানার ওসি নাসির উদ্দিন সরকার জানান,
যাত্রীবাহী বাসটি উল্টে পুকুরে পড়ে গেলে এখন পর্যন্ত মৃত ১৭ জনকে উদ্ধার করা হয়েছে।
আহত আরো কয়েকজনকে হাসপাতালে নেয়া হয়েছে। তাদের মধ্যেও কয়েকজনকে মুমূর্ষু অবস্থায় দেখা
গেছে।
এ ঘটনায় নিহতদের পরিচয় এখনো জানা যায়নি।










