আর্জেন্টিনার লস অ্যালারেস জাতীয় উদ্যানে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। উদ্যানের কর্মকর্তা মারিও কার্ডেনাস বলেন, ‘‌আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে।’ লস অ্যালারেস জাতীয় উদ্যান প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা। পাহাড়, নদী ও হ্রদের পাশাপাশি আছে সমতল ভূমিও। উদ্যানটিকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো। অগ্নিকাণ্ডের ফলে এরই মধ্যে উদ্যানের প্রায় দেড় হাজার একরের গাছ পুড়ে গেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। খবর এনডিটিভি