ইরানে গত ১৩ জুন ইসরায়েলি হামলা শুরুর পর থেকে এখন পর্যন্ত দেশটির অন্তত ৪৩০ জন নিহত এবং তিন হাজার ৫০০ জন আহত হয়েছে।
আজ শনিবার (২১ জুন) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে স্থানীয় নূর সংবাদ সংস্থা। হামলা শুরুর পর মৃতের সংখ্যা সম্পর্কে এটি তাদের প্রথম সরকারি আপডেট। খবর বিবিসি, আল জাজিরা।
এর আগে গত শুক্রবার একটি মানবাধিকার গোষ্ঠী হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সি দেশটিতে ৬৫৭ জন নিহতের তথ্য জানিয়েছিল।
এদিকে ইসরায়েল জানিয়েছে, সংঘাত শুরুর পর থেকে এখন পর্যন্ত সেখানে ২৫ জন নিহত হয়েছে, যার মধ্যে একজন হৃদরোগে আক্রান্ত ছিলেন। আর আহত হয়েছেন দুই হাজার ৫১৭ জন।















