যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের পরবর্তী চেয়ারম্যান হিসেবে কেভিন ওয়ার্শকে মনোনয়নের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফেডের বর্তমান চেয়ারম্যান জেরোম পাওয়েলের নীতিনির্ধারণ নিয়ে দীর্ঘদিন ধরে সমালোচনা করে আসছেন ওয়ার্শ। তাকে বেছে নেয়ার মধ্য দিয়ে চেয়ারম্যান নির্বাচন নিয়ে কয়েক মাসের জল্পনার অবসান হলো।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প জানান, তিনি কেভিন ওয়ার্শকে তিনি দীর্ঘদিন ধরে চেনেন। তার বিশ্বাস ওয়ার্শ ফেডের ইতিহাসে অন্যতম সেরা চেয়ারম্যান হিসেবে পরিচিত হবেন।
বর্তমান চেয়ারম্যান জেরোম পাওয়েলের মেয়াদ আগামী মে মাসে হওয়ার কথা রয়েছে। কেভিন ওয়ার্শ তার স্থলাভিষিক্ত হবেন। ৫৫ বছর বয়সী কেভিন ওয়ার্শ আগে ফেডারেল রিজার্ভের বোর্ড অব গভর্নর্সে দায়িত্ব পালন করেছেন। বৈশ্বিক আর্থিক সংকটের সময় তিনি ফেডের নীতিগত আলোচনায় যুক্ত ছিলেন। পরবর্তীতে তিনি স্ট্যানফোর্ড/হুভার ইনস্টিটিউশনের সঙ্গেও যুক্ত হন। এছাড়া ওয়াল স্ট্রিটে তার ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে বলে সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।
ফেড চেয়ারম্যানের পদ যুক্তরাষ্ট্রের সবচেয়ে ক্ষমতাধর নীতিনির্ধারণী অবস্থানগুলোর একটি। কারণ ফেডের সুদের হার, মুদ্রানীতি ও অর্থনৈতিক স্থিতিশীলতা সংক্রান্ত সিদ্ধান্ত বৈশ্বিক অর্থনীতিতে বড় প্রভাব ফেলে। তবে ওয়ার্শের চেয়ারম্যান হওয়া এখনও নিশ্চিত নয়। ট্রাম্পের মনোনয়ন করলে এ বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত হবে সিনেটের ভোটাভুটিতে। সিনেটে রিপাবলিকানদের সংখ্যাগরিষ্ঠতা থাকলেও তার মনোনয়ন নিশ্চিত জটিল হতে পারে। সাম্প্রতিক সময়ে জেরোম পাওয়েলের সঙ্গে ট্রাম্পের দ্বন্দ্বে রিপাবলিকান শিবিরে অস্বস্তি দেখা গেছে।














