আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় নানগারহার প্রদেশে নদী পার হওয়ার সময় একটি নৌকা ডুবে যায়। এতে শিশুসহ অন্তত ২০ যাত্রী মারা গেছে। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, গতকাল সকাল ৭টায় মোমান্দ দারা জেলার বাসাউল এলাকায় এ ঘটনা ঘটে। এক্সে করা একটি পোস্টে নানগারহার প্রদেশের তথ্য বিভাগের প্রধান কুরাইশি বদলুন জানিয়েছেন, নৌকাটিতে ২৫ যাত্রী ছিল। পাঁচজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। কাছাকাছি কোনো সেতু না থাকায় ওই এলাকার বাসিন্দারা নিয়মিত নৌকাযোগে নদীটি পার হয়। খবর আল জাজিরা
আফগানিস্তানে নৌকাডুবিতে ২০ জনের মৃত্যু
আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় নানগারহার প্রদেশে নদী পার হওয়ার সময় একটি নৌকা ডুবে যায়।










