সম্প্রতি ভারত সফর করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। সফরে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকে করেছেন তিনি। সেখানে প্রতিরক্ষা খাতে পারস্পরিক সহযোগিতায় একটি চুক্তিতে পৌঁছেছে দুই দেশ। খাতটি এগিয়ে নিতে ‘প্রতিরক্ষা শিল্প রোডম্যাপ’ও ঘোষণা করা হয়েছে। খবর রয়টার্স।

প্রতিরক্ষা-মহাকাশ অংশীদারত্ব চুক্তির পাশাপাশি স্যাটেলাইট উৎক্ষেপণ, জ্বালানি, ডিজিটাল হেলথ, কৃষি ও শিক্ষা খাতে সহযোগিতা বাড়াতে একটি সমঝোতা স্মারকেও স্বাক্ষর করেছে দুই দেশ। রাজস্থানের জয়পুর সফরের সময় মোদি ও ইমানুয়েল মাখোঁ এসব বিষয়ে ঐকমত্যে পৌঁছান। এছাড়া ভারতীয় শিল্পপ্রতিষ্ঠান টাটার সঙ্গে ফ্রান্সের উড়োজাহাজ নির্মাতাপ্রতিষ্ঠান এয়ারবাসেরও একটি চুক্তি হতে যাচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

গত বছরের জুলাইয়ে মোদির ফ্রান্স সফরে দুই দেশের যৌথ প্রয়াসে যুদ্ধবিমান, ইঞ্জিন ও সাবমেরিন নির্মাণের বিষয়ে আলাপ হয়েছিল।

কিন্তু সে বিষয়ে সরকার-সরকারি আলোচনায় কোনো অগ্রগতি না হলেও ভারতীয় কর্মকর্তারা বলেছেন, ভারতে স্থানীয়ভাবে বেসামরিক হেলিকপ্টার স্থানীয় তৈরির বিষয়ে যৌথভাবে কাজ করতে সম্মত হয়েছে এয়ারবাস ও টাটা।