ইরানের ক্ষেপণাস্ত্র বিশ্বের সম্মানিত মানুষদের আনন্দিত করেছে বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। সামাজিকমাধ্যম এক্স অ্যাকাউন্টে শেয়ার করা একটি ভিডিওর ক্যাপশনে তিনি এই মন্তব্য করেন। খবর আল জাজিরার।
শুক্রবার (২০ জুন) এক প্রতিবেদনে আল জাজিরা জানিয়েছে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির এক্স অ্যাকাউন্টে একটি ভিডিও শেয়ার করা হয়েছে, যার শুরুতেই দেখানো হয়েছে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বিমান হামলা ও সহিংসতার দৃশ্য।
এরপর দেখানো হয়েছে ইসরায়েলের ওপর ইরানি ক্ষেপণাস্ত্র হামলার পর মানুষের উল্লাস এবং সেসব ক্ষেপণাস্ত্রের ফলে ইসরায়েলে সৃষ্ট ধ্বংসের চিত্র। আর ক্যাপশনে লেখা হয়েছে, ক্ষেপণাস্ত্রগুলো বিশ্বের সম্মানিতদের আনন্দিত করেছে।
নিজ সমর্থক, বিশেষ করে ফিলিস্তিন ও অন্য মুসলিম দেশের জনগণের আবেগকে উসকে দিতেই ইরানের সর্বোচ্চ নেতা এমন মন্তব্যসহ ভিডিওটি প্রকাশ করেছেন বলে ধারণা করা হচ্ছে।















