ভেনিজুয়েলার সুপ্রিম কোর্ট ভাইস প্রেসিডেন্ট ও জ্বালানি তেল বিষয়ক মন্ত্রী ডেলসি রদ্রিগেজকে দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের নির্দেশ দিয়েছে। মার্কিন বাহিনীর বিশেষ অভিযানে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বন্দি হওয়ার পর, দেশটির সুপ্রিম কোর্ট এক সিদ্ধান্ত দিলেন। খবর রয়টার্স।
শনিবার ভেনেজুয়েলার সুপ্রিম কোর্টের সাংবিধানিক চেম্বার এক আদেশে জানায়, মাদুরোর অনুপস্থিতিতে ডেলসি রদ্রিগেজ এখন থেকে দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে কাজ করবেন। আদালতের এই রায়ে বলা হয়েছে, ‘প্রশাসনিক ধারাবাহিকতা নিশ্চিত করা এবং জাতির সামগ্রিক প্রতিরক্ষা বজায় রাখার স্বার্থে ডেলসি রদ্রিগেজ বলিভারিয়ান রিপাবলিক অব ভেনিজুয়েলার প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন।’
উল্লেখ্য, শনিবার ভোরে মার্কিন সামরিক বাহিনীর এক বিশেষ অভিযানে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রীকে কারাকাস থেকে আটক করে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হয়। এই ঘটনার পর দেশটিতে এক ধরনের প্রশাসনিক শূন্যতা তৈরি হয়েছিল।















