দক্ষিণ লেবাননে ইসরায়েলি সামরিক বাহিনীর
(আইডিএফ) হামলায় হিজবুল্লাহর আলি মুহাম্মদ আল-দাবস নামের একজন কেন্দ্রীয় কমান্ডর নিহত
হয়েছেন বলে দাবি করেছে তেল আবিব। গতকাল বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) আইডিএফের হামলায়
ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীর এলিট রাদওয়ান ফোর্সের ওই নেতা নিহত হন। খবর এনডিটিভি।
গণমাধ্যমটির খবরে বলা হয়েছে, ওই হামলায়
কমান্ডারের সহকারী হাসান ইব্রাহিম ইসাও নিহত হয়েছেন বলে দাবি ইসরায়েলের। এই বাহিনী
২০২৩ সালের মার্চে উত্তর ইসরাইলে বোমা হামলার সঙ্গে জড়িত বলেও জানিয়েছে তেল আবিবের
বাহিনী। দেশটি বলছে গত বছর ইসরায়েলের উত্তরাঞ্চলে যে হামলা হয়েছিল সেখানে সশস্ত্র ওই
হামলার নেতৃত্বে ছিল আলি মুহাম্মদ আল-দাবস। তার নেতৃত্বেই ওই হামলা পরিচালিত হয়েছিল।
ইসরায়েলি বাহিনী জানিয়েছে, গতকাল ইসরায়েলের
দক্ষিণ সীমান্তে অবস্থিত হিজবুল্লাহর একটি ঘাঁটিতে তেল আবিবের বিমান হামলায় আলি মুহাম্মদ
সহ তার সহকারি প্রাণ হারিয়েছেন।
আল-হাজ রাদওয়ান ফোর্স হিজবুল্লাহর
একটি বিশেষ অপারেশন সশস্ত্র ইউনিট যার লক্ষ্য উত্তরে ইসরায়েলের ভূখণ্ডে অনুপ্রবেশ
করা। এর আগে গত সপ্তাহে আরেকবার ইসরাইলি বাহিনীর হামলার মুখে পড়েছিলেন আল-দেবেস। তিনি
সেবার আহত হয়েছিলেন।










