আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিজে) রায়ে ইসরায়েলকে গণহত্যা বন্ধের নির্দেশের দিনেই ১৭৪ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। শনিবার (২৭ জানুয়ারি) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় ১৭৪ ফিলিস্তিনি নিহত ও ৩১০ জন আহত হয়েছেন। খবর আল জাজিরা।

রায়ের পর ইসরায়েল বোমা হামলা আরো তীব্র করেছে। গাজার দক্ষিণ প্রান্তে স্বাস্থ্যসেবা কার্যক্রমে ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। হামলায় খান ইউনিসে অবস্থিত নাসের হাসপাতাল সম্পূর্ণ বিদ্যুৎবিহীন অবস্থায় আছে। রাফা এলাকায় আক্রমণে তিনজন ফিলিস্তিনি বাসগৃহেই মৃত্যুবরণ করেছেন।

ফিলিস্তিনি জাতীয় কাউন্সিল (পিএনসি) সতর্ক করে বলেছে, ইসরায়েল তাদের বাফার জোন বিস্তৃত করার পরিকল্পনা নিয়েছে। যা গাজা অঞ্চলের আয়তন ২০ শতাংশ হ্রাস করবে। 

গত ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ২৬,২৫৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহতের সংখ্যা ৬৪,৭৯৭ জনে পৌঁছেছে।