প্যারিসের বিখ্যাত ল্যুভর জাদুঘরে চুরি হয়েছে। এর পরপরই কর্তৃপক্ষ পুরো জাদুঘর দিনভর বন্ধ ঘোষণা করেছে। ফ্রান্সের সংস্কৃতি মন্ত্রী রাশিদা দাতি জানিয়েছেন, ঘটনাস্থলে কেউ আহত হননি। পুলিশ বর্তমানে জাদুঘর প্রাঙ্গণে তদন্ত করছে। খবর বিবিসি।
ফরাসি গণমাধ্যমের বরাতে বিবিসি জানিয়েছে, সকালে জাদুঘর খোলার পরপরই তিনজন মুখোশধারী ডাকাত ভেতরে প্রবেশ করে। একটি মালবাহী লিফট ব্যবহার করে অ্যাপোলো গ্যালারিতে পৌঁছায় তারা। পরে সেখানে থাকা নয়টি মূল্যবান গয়না নিয়ে একটি স্কুটারে চড়ে পালিয়ে যায়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ল্যুভর কর্তৃপক্ষ জানিয়েছে, ‘বিশেষ কারণে আজকের বাকি সময়ের জন্য জাদুঘরটি বন্ধ থাকবে।’
বিশ্বের সবচেয়ে বেশি পরিদর্শিত জাদুঘর ল্যুভর। যেখানে লিওনার্দো দা ভিঞ্চির অমর সৃষ্টি মোনালিসাসহ অসংখ্য ঐতিহাসিক শিল্পকর্ম সংরক্ষিত আছে। এ চুুরির ঘটনায় জাদুঘরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।










